8:18 PM বিশ্বকাপের মূলপর্বে ওঠার সম্ভাবনা ক্ষীণ আর্জেন্টিনার  |  ইতালির মিলানে বক্সিং বিশ্ব চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে জিতে পদক নিশ্চিত করলেন বিজেন্দ্র সিংহ  |  অবসর ভেঙে বাংলার হয়ে রঞ্জি খেলার ইচ্ছে প্রকাশ সৌরভের, ফিরতে চান ৪ দিনের ম্যাচে, স্বাগত জানালেন নির্বাচন কমিটির চেয়ারম্যান সম্বরণ বন্দ্যোপাধ্যায়  |  বৈদিক ভিলেজের টাকায় দুবছরেই কোটিপতি গফফর, জেরায় প্রকাশ চাঞ্চল্যকর তথ্য  |  প্রতিরক্ষা মন্ত্রক ও শুল্ক দফতরের ছাড়পত্র পেয়ে কলকাতা বিমানবন্দর থেকে উড়ল সংযুক্ত আরবআমিরশাহির অস্ত্রবাহী বিমান  |  সিঙ্গুরের জমি কিনতে রাজি রেল, ৪০০ একর কৃষকদের ফিরিয়ে দিয়ে বাকি অংশ হবে কোচ কারখানা, স্টার আনন্দে জানালেন মমতা   |  জোর করে জমি কেড়ে নেয়া নয়, রেলেরও উচিত জমি কিনে প্রকল্প গড়া, জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়  |  মহালয়ার দিনই দুরন্ত এক্সপ্রেসের উদ্বোধন, সেবক-গ্যাংটক রেল প্রকল্পে অনুমোদন হাজার কোটিরও বেশি  |  
curve   Anando
curve আমরা আনন্দ Anando
স্টার আনন্দঃ বাংলার প্রথম সর্বভারতীয় নিউজ চ্যানেল. ২০০৫ সালের পয়লা জুন আত্মপ্রকাশ.মনের দিক থেকে বিশ্বনাগরিক বাঙালির সামনে সেদিন খুলে গেল এক নতুন জানালা. খবরের যে এত বৈচিত্র্য আছে, মানুষের জীবনের সঙ্গে তা যে এতখানি ওতপ্রোত, স্টার আনন্দ আসার আগে বাংলা দৈনন্দিন ও সংস্কৃতির জগতে এভাবে আগে কখনও বোঝা যায়নি. বস্তুনিষ্ঠ সংবাদকে সামনে রেখে আরও কিছু নতুন মাত্রা হাজির করি আমরা, প্রতিদিন. আর এইভাবেই ধীরে ধীরে বাঙালির জীবনে আষ্টেপৃষ্টে জড়িয়ে গেছে স্টার আনন্দ. স্টার আনন্দের দৌলতেই প্রথম ড্রয়িংরুমে বসে বিধানসভা নির্বাচন দেখেছিল বাংলা. জেলা থেকে সদর, মহকুমা থেকে ব্লকের কোনায় কোনায় স্টার আনন্দের লেন্স. ওপিনিয়ন থেকে এক্সিট পোলে লাল বাড়ির লড়াই. ভোটের লড়াই যে এমন অন্যরকম ভাবে পরিবেশিত হতে পারে, সেই প্রথম দেখল বাংলা. না, শুধু এটুকু নয়. হাসপাতাল থেকে পুরসভা, ময়দান থেকে প্রাঙ্গণ, সার্ক থেকে নেপাল, বলিউড থেকে হলিউড – যেখানে খবর, সেখানেই সগর্বে হাজির স্টার আনন্দ. কানের চলচ্চিত্র উত্সব বলুন, বা জার্মানির বিশ্বকাপ,ওয়েস্ট ইন্ডিজ থেকে শুরু করে দক্ষিণ আফ্রিকা, ব্রাজিলের সাওপাওলো কিংবা বাংলার ইস্টবেঙ্গল – এমন কোনও এলাকা নেই যেখানে পা পড়েনি আমাদের. যেখানে মানুষ, যেখানে বাঙালি, সেখানে স্টার আনন্দ থাকবে না – এ কি কখনও হতে পারে. বাংলার জনমত তাই আমাদের পাশে. সেই প্রথম দিন থেকে, একই ভাবে.
© 2007 STAR Group Limited. সর্ব সত্ব সংরক্ষিত অভিযোগ জানান | গ্রুপ প্রোফাইল | অনুষ্ঠানের বিবরণ | কেরিয়ার | আনন্দে বিজ্ঞাপন | আমাদের সম্পর্কে