12:05 AM বিশ্বকাপের মূলপর্বে ওঠার সম্ভাবনা ক্ষীণ আর্জেন্টিনার  |  ইতালির মিলানে বক্সিং বিশ্ব চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে জিতে পদক নিশ্চিত করলেন বিজেন্দ্র সিংহ  |  অবসর ভেঙে বাংলার হয়ে রঞ্জি খেলার ইচ্ছে প্রকাশ সৌরভের, ফিরতে চান ৪ দিনের ম্যাচে, স্বাগত জানালেন নির্বাচন কমিটির চেয়ারম্যান সম্বরণ বন্দ্যোপাধ্যায়  |  বৈদিক ভিলেজের টাকায় দুবছরেই কোটিপতি গফফর, জেরায় প্রকাশ চাঞ্চল্যকর তথ্য  |  প্রতিরক্ষা মন্ত্রক ও শুল্ক দফতরের ছাড়পত্র পেয়ে কলকাতা বিমানবন্দর থেকে উড়ল সংযুক্ত আরবআমিরশাহির অস্ত্রবাহী বিমান  |  সিঙ্গুরের জমি কিনতে রাজি রেল, ৪০০ একর কৃষকদের ফিরিয়ে দিয়ে বাকি অংশ হবে কোচ কারখানা, স্টার আনন্দে জানালেন মমতা   |  জোর করে জমি কেড়ে নেয়া নয়, রেলেরও উচিত জমি কিনে প্রকল্প গড়া, জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়  |  মহালয়ার দিনই দুরন্ত এক্সপ্রেসের উদ্বোধন, সেবক-গ্যাংটক রেল প্রকল্পে অনুমোদন হাজার কোটিরও বেশি  |

পুরনো
4/1/2008

Suman De
শুল্ক খাঁচায় তোতা: ব্যরেটো বলেই বাড়াবাড়ি?

সবুজ তোতা খাঁচায়৷ খাঁচাটি সোনার নয়৷ বন্ধনটিও সম্মানের নয়৷ দাগি অপরাধীদের মতোই গ্রেফতার৷ কাঠের জালে পুলিশি গরাদের মধ্যে বারাসত কোর্টে মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন হোসে রামিরেজ ব্যারেটো৷ দৃশ্যটা চমকপ্রদ সন্দেহ নেই৷ তবে একই সঙ্গে লজ্জারও৷ এই লজ্জা যত না ভারতীয় ফুটবল বা সম্পূর্ণ অসেচতন ক্লাব কর্তাদের, তার থেকে ঢের বেশি শুল্ক বিভাগের অতিসক্রিয়তার ও মান্ধাতা আমলের বস্তাপচা আইনের৷

barreto.jpg

আইন মতে কোনও বিদেশি ভারত থেকে দেশে ফেরার সময় সর্বাধিক ১০ হাজার মার্কিন ডলার নিয়ে যেতে পারেন৷ ব্যারেটোর সঙ্গে ছিল ২০ হাজার ৫০০ ডলার, সামান্য ১০ পাউন্ড, ৯ ব্রাজিলীয় রিয়েল ও ২২৮০ ভারতীয় টাকা৷ ব্যারেটোর রোজগারের সামান্য অংশ মাত্র৷ জেলে যাওয়ার মতো অপরাধ? অপরাধী বলবেন তাকে, যিনি শিশুর সারল্যে শুল্ক বিভাগের অফিসাদের প্রথম প্রশ্নেই যাবতীয় তথ্য দিয়ে দেন? কিন্তু পাবলিক ফিগার বধের আনন্দই আলাদা৷ তোতা কাহিনীর মোচড়টা দিতে শুল্ক বিভাগ যে তত্পরতা দেখান, আহা, তার সামান্য অংশও যদি দফতরকে দুর্নীতিমুক্ত বা আইনকানুনের সরলীকরণে দেখা যেত! আইনটি যবে হয়েছিল, তারপর গঙ্গা, বল্গা, মায় টেমস বেয়ে কত গ্যালন জলই তো বয়ে গেল, ভারতও বিশ্ব অর্থনীতির পথ ধরে উদারনীতির পথে পা বাড়াল, কিন্তু শুল্ক বিভাগের আইন থেকে গেল সেই মান্ধাতার জমানায়৷ আর তার ফল ভুগতে হল দুরন্ত পাস বা ড্রিবলের বাইরে সারাক্ষণ বাইবেলের পাতায় ডুবে থাকা ঈশ্বরভক্ত ব্যারেটোকে৷ ব্রাজিলে এই বদনাম হয়তো কিছুটা পৌঁছবে৷ স্ত্রী আর কন্যা হয়তো বিমানবন্দরে ব্যারেটোর প্রতীক্ষায় কয়েক ঘণ্টা কাটাবেন৷ কিন্তু তাতে কী? এমন ‘হাই প্রোফাইল অপরাধী’ ধরার কৃতিত্বে শুল্ক বিভাগের কর্তাদের নাম কতদিন পর শিরোনামে৷ সরকারি চাকরি করে নিখরচায় এমন বিজ্ঞাপনের লোভ সম্বরন করা যে কতটা কঠিন, তা বৃহস্পতিবার শুল্কবাবুদের দৌড়দৌড়িতে বেশ বোঝা যাচ্ছিল৷

ব্যারেটো আইন জানতেন না৷ ডলার লুকিয়ে নিয়ে যাওয়া বা ডলার নেওয়ার খবর অস্বীকার করার কোনও চেষ্টাই করেননি৷ আইন না মানার যুক্তি যারা মানতে নারাজ, তাঁরা কি একবার ভাববেন যে, বিদেশি তো দূরঅস্ত, কজন ভারতীয় জানেন সর্বোচ্চ কত ডলার নিয়ে বিদেশে যাওয়া যায়! অনেকে বলছেন, ব্যারেটোকে কর্মকর্তাদের আইনটা জানানো উচিত্ ছিল৷ ঠিকই তো, কিন্তু তার পাশাপাশি আইনটাকে আধুনিক সময় ও অর্থনীতির উপযোগী-ই বা করার চেষ্টা করা হবে না কেন?

তবে এহেন তোতা কাহিনীর একটা ভাল দিকও দেখা গেল৷ প্রতিদ্বন্দ্বিতা, বিভেদ, কাদা ছোড়াছুড়ি ভুলে এই একটি বিষয়ে অন্তত গোটা ময়দান এককাট্টা৷ সত্, নির্বিবাদী, ধর্মপ্রাণ, ব্যারেটোর পাশে সবুজ-মেরুণ থেকে লাল-হলুদ— শুধু যে সব দলের সতীর্থরাই এসে দাঁড়িয়েছে তা নয়, ফুটবলপ্রেমী বাঙালির অকুন্ঠ আবেগও তার সঙ্গে আছে৷ কাজেই এ হেনস্তা, ময়দান কাঁপানো সবুজ তোতার ফুটবল কেরিয়ারে যবনিকা পাত তো দূরঅস্ত, ছেদও ঘটাতে পারবে না৷

তোতা কাহিনী অন্তত এখানে শেষ হচ্ছে না৷ আর তার শেষ অধ্যায়ও শুল্ক কর্তারা লিখবেন না৷ লিখবে ব্যারেটোর প্রতিভা৷ তার পায়ের যাদু৷

মন্তব্য

sanjay kanti Pait  4/17/2008

Bareto is a guilty. Law is Law I think this is a good example for all foreign players.

arup mondal  4/17/2008

Barrato i like you.i allways with you.good bless you.

sanjoy chatterjee  4/17/2008

amar kache ata khub dukhoojajak ghatana,karan akhane amader deser namm jarie? atha neya desher chinta kara utich bale mane kari.dhanayabad starananda ke..........well wisher.ata banglai anubad kara deben dayakara?

Nilanjan Mukherjee  4/16/2008

সুমন বাবু ঠিক বলেছেন.
আমার মতে
নিয়মের বদল হতে পরে বা পরে না সেটা তর্কের বিষয়,মুল খম্তিতা সচেতনতার.কেন শুল্ক দফতর থেকে প্রচার তা ভলো মতো কোরা হয় নি.সবাই টু আইনের বৈ মুখে নিয়ে জন্মায় নি জ এযরপোর্ট এ গেলেই তকতক বলে দেবে কি নিয়ে জেতে হবে বা হবে না.আমরা জরা প্রবাসী তরা অখন ওনেক বিষয় নিয়ে ধন্ধে.কেন জনসচেতনোতার জন্যে প্রচার করেনি
শুল্ক দফতর?
প্রতিদিন আইন মেনে কি সব কাজ হয় এযরপোর্টে

ওবোইধোভবে cd ওবোলিলয গোলে জয় এযরপোর্ট এর ফক গোলে.ঘুষ খেয়ে জিনিস পরের ওভিজোগ এর শোঁখাও নেহাত কম নোয়.আইন শোবার জননে সমন ঠিক আছে,কিন্তু তরোকদের খেত্রে বজ্র আঁটুনির বাড়াবাড়ি হয়,আর খেত্রোবিসেসে হয় ফোস্কা গেরো.

Sourav Chakraborty  4/5/2008
suman dar kothaguli tax karta bektider kaane powchaaleiy hoy. govt. chakri pawar por to aar chokh kaan shob-i bondho hoye jaay. jodi ei report-er khaniktao tnaader kaane powchoy tobei er sharthokota

1 2 3

মন্তব্য পাঠিয়ে দিন
নাম
ই-মেল
এখানে লিখুন

বাংলায় সংখ্যা লেখার জন্য এখানে ক্লিক করুন

ফিরে যান

© 2007 STAR Group Limited. সর্ব সত্ব সংরক্ষিত অভিযোগ জানান | গ্রুপ প্রোফাইল | অনুষ্ঠানের বিবরণ | কেরিয়ার | আনন্দে বিজ্ঞাপন | আমাদের সম্পর্কে