10:37 PM বিশ্বকাপের মূলপর্বে ওঠার সম্ভাবনা ক্ষীণ আর্জেন্টিনার  |  ইতালির মিলানে বক্সিং বিশ্ব চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে জিতে পদক নিশ্চিত করলেন বিজেন্দ্র সিংহ  |  অবসর ভেঙে বাংলার হয়ে রঞ্জি খেলার ইচ্ছে প্রকাশ সৌরভের, ফিরতে চান ৪ দিনের ম্যাচে, স্বাগত জানালেন নির্বাচন কমিটির চেয়ারম্যান সম্বরণ বন্দ্যোপাধ্যায়  |  বৈদিক ভিলেজের টাকায় দুবছরেই কোটিপতি গফফর, জেরায় প্রকাশ চাঞ্চল্যকর তথ্য  |  প্রতিরক্ষা মন্ত্রক ও শুল্ক দফতরের ছাড়পত্র পেয়ে কলকাতা বিমানবন্দর থেকে উড়ল সংযুক্ত আরবআমিরশাহির অস্ত্রবাহী বিমান  |  সিঙ্গুরের জমি কিনতে রাজি রেল, ৪০০ একর কৃষকদের ফিরিয়ে দিয়ে বাকি অংশ হবে কোচ কারখানা, স্টার আনন্দে জানালেন মমতা   |  জোর করে জমি কেড়ে নেয়া নয়, রেলেরও উচিত জমি কিনে প্রকল্প গড়া, জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়  |  মহালয়ার দিনই দুরন্ত এক্সপ্রেসের উদ্বোধন, সেবক-গ্যাংটক রেল প্রকল্পে অনুমোদন হাজার কোটিরও বেশি  |  
 
 
curve দিনের সেরা খবর Anando
উপনির্বাচনে ভোটচিত্র


লোকসভা ভোটে ক্ষমতার পালাবদলের পর রাজ্যে প্রথম বিধানসভা উপনির্বাচন নিয়ে রাজনৈতিক মহলে যথেষ্টই আগ্রহ থাকলেও ভোটদানে তার প্রতিফলন পড়ল না৷মঙ্গলবার বৌবাজার এবং শিয়ালদা বিধানসভা উপনির্বাচনে নজিরবিহীনভাবে কম ভোট পড়ল৷সকাল থেকেই দুই কেন্দ্রের ২০৯টি বুথে ভোট দেওয়ার জন্য মানুষের বিরাট কোনও লাইন চোখে পড়েনি৷ভোটদান হয়েছে অত্যন্ত ধীরগতিতে৷সকালে প্রথম তিনঘন্টায় কিছু ভোটার কাজে যাওয়ার আগে ভোট দিয়েছেন৷বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই ভোটদানের হার অনেকটাই কমে যায়৷একেক ঘন্টায় ভোট পড়েছে গড়ে ২ থেকে ৩ শতাংশ হারে৷এত কম ভোট পড়ার জন্য যথেষ্ট চিন্তিত নির্বাচন কমিশনও৷ কাজের দিনে ভোট হওয়ার জন্যই এত কম মানুষ বুথে গিয়েছেন বলে মনে করছেন রাজনৈতিক নেতারা৷গত লোকসভার নিরিখে এই শিয়ালদা ও বৌবাজার-দুটি কেন্দ্র মিলে তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় সিপিএম প্রার্থী মহম্মদ সেলিমের থেকে প্রায় ৩৪হাজার ভোট বেশি পেয়েছিলেন৷এই বিধানসভা উপনির্বাচনে সেই মার্জিন আরও বাড়ানোর ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন সুদীপবাবু৷কিন্তু ভোটদানের হারে হতাশ বৌবাজারের প্রাক্তন বিধায়ক৷ এই দুই এলাকায় বসবাসকারী রাজনৈতিক নেতারা অবশ্য এদিন সকাল সকালই ভোট দিয়েছেন৷সুদীপ বন্দ্যোপাধ্যায় তাঁর স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে ভোট দেন৷আলিমুদ্দিনের স্ট্রিটে পার্টি অফিস সংলগ্ন বুথে গিয়ে ভোট দেন সিপিএম রাজ্য সম্পাদক বিমান বসু৷ভোট দেন স্বর্ণকমল সাহা ও শিখা মিত্র৷এদিন এত কম ভোট পড়ার পর ভবিষ্যতে কাজের দিনে ভোটের যৌক্তিকতা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেই গেল৷
© 2007 STAR Group Limited. সর্ব সত্ব সংরক্ষিত অভিযোগ জানান | গ্রুপ প্রোফাইল | অনুষ্ঠানের বিবরণ | কেরিয়ার | আনন্দে বিজ্ঞাপন | আমাদের সম্পর্কে