| |
|
|
| 11:07 PM |
|
|
|
|
|
|
|
 |
দিনের সেরা খবর |
 |
|
দল থেকে বহিস্কৃত যশবন্ত
|
দল থেকে বহিস্কার করা হল দার্জিলিং কেন্দ্রের বিজেপি সাংসদ যশোবন্ত সিংহ৷আজ সিমলায় বিজেপির চিন্তন শিবিরে বিজেপি সভাপতি রাজনাথ সিংহ একথা জানান৷এই সিদ্ধান্ত নিয়েছে বিজেপির সংসদীয় বোর্ড৷নিজের বইতে জিন্নার প্রশস্তি করেছেন যশোবন্ত৷এমনকী তাঁকে ধর্মনিরপেক্ষ আখ্যাও দিয়েছেন৷জিন্না বিতর্কেই এই বহিস্কারের সিদ্ধান্ত৷বইটির প্রকাশ অনুষ্ঠানেও আসেননি কোনও বিজেপি নেতা৷রাজনৈতিক মহলের ধারণা,বিজেপি ফের একবার আরএসএসের নেতৃত্বে কট্টরপন্থী পথে ফিরতে চাইছে৷
|
|
|
|
|
|
|
|