| |
|
|
| 11:14 PM |
|
|
|
|
|
|
|
 |
দিনের সেরা খবর |
 |
|
কলকাতা বিশ্ববিদ্যালয়ে নয়া পরীক্ষা ব্যবস্থা
|
পরীক্ষা ব্যবস্থায় একাধিক পরিবর্তন আনতে চলেছে কলকাতা বিশ্ববিদ্যালয়৷ মূলত পরীক্ষার্থীদের
স্বার্থের কথা ভেবে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের স্নাতক সংসদ বেশ কিছু পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে৷
আগামী সিন্ডিকেট বৈঠকে এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে৷ আসুন দেখেনি কী কী পরিবর্তন
আসতে চলেছে৷এবার পার্ট ওয়ানে অনার্সে পঁয়ত্রিশ শতাংশ কোয়ালিফাইং মার্কস পেলেই পার্ট টু
পরীক্ষা দিতে পারবে পরীক্ষার্থীরা৷ সেক্ষেত্রে দুটি ইলেকটিভ বিষয়ে ফেল করলেও এবার আর একবছর
নষ্ট হবে না৷ এতদিন জেনারেলে কোয়ালিফাইং মার্কস ছিল পঁচিশ শতাংশ৷ এবার পাস মার্ক ধরা
হয়েছে তিরিশ শতাংশ৷ জেনারেলে তিনটি বিষয়ের মধ্যে যে কোনও একটিতে পাস করলেই পার্ট টুতে
বসতে পারবে পরীক্ষার্থীরা৷ পার্ট ওয়ানে ফেল করা বিষয়ে পাস করতে হবে পার্ট টুতে৷
এতদিন পরিবেশ বিদ্যা পরীক্ষা হতো পার্ট ওয়ানে৷ এবার হবে পার্ট থ্রিতে৷ পঞ্চাশ নম্বরের পরিবর্তে
পরীক্ষার পূর্ণ মান এবার একশ৷ পঞ্চাশ বা পঞ্চান্ন শতাংশ নম্বরের ক্ষেত্রে এক নম্বর কম থাকলে
তা গ্রেস হিসেবে দিয়ে দেওয়া হবে৷ দুহাজার নয়-দশ শিক্ষাবর্ষ থেকেই এই পরিবর্তিত বিধি কার্যকর
হওয়ার কথা৷ যদিও প্রশ্ন উঠেছে, এভাবে পরীক্ষার্থীদের মূল্যায়ন ব্যবস্থা ক্রমশ শিথিল হলে
শিক্ষার গুণগত মানের অবনমন হবে না তো?
|
|
|
|
|
|
|
|