| |
|
|
| 11:20 PM |
|
|
|
|
|
|
|
 |
দিনের সেরা খবর |
 |
|
মমতার নয়া প্রকল্প
|
নয়া মেট্রো রেলের সম্প্রসারণের দিন একগুচ্ছ নতুন প্রকল্পের কথা ঘোষণা করলেন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷শনিবার তিনি জানান,চণ্ডীতলায় ৭৫ শয্যা বিশিষ্ট মেট্রো রেলের নতুন হাসপাতাল হবে প্রয়াত চিত্রপরিচালক তপন সিংহের নামে৷বেহালার ইন্ডোর স্টেডিয়াম হবে সত্যজিত রায়ের নামে৷গোষ্ঠপালের নামে নামকরণ হবে ময়দান স্টেশনের৷হাসপাতালের জন্য জমি এবং অর্থের ব্যবস্থা ইতিমধ্যেই হয়ে গেছে৷পিপিপি মডেলে হলে সেখানে শয্যা সংখ্যা বাড়িয়ে ১৫০ করা যেতে পারে৷পাশাপাশি এদিন মমতা জানিয়েছেন, মেট্রো প্রকল্পের আওতায় যুক্ত করা হবে দক্ষিণেশ্বর, বারাসত, দমদম, রাজারহাট,গড়িয়াকে৷ডায়মন্ডহারবার,বজবজ, জোকাকে যুক্ত করার জন্য হবে রিং রেলওয়ে৷আবার টালিগঞ্জ ও হাজরা মেট্রো স্টেশনে এসকালেটর চালু হওয়ার কথাও জানিয়েছেন তিনি৷ |
|
|
|
|
|
|
|